ফিলিস্তিনের পক্ষে মিছিলে বোমা হামলায় ৬ জন নিহত
২১ মে ২০২১, ০৮:৪৯ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩১ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে পাকিস্তানে অনুষ্ঠিত একটি মিছিলে মোটরসাইকেল বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৪ জন। আহতদেরকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে আফগানিস্তান সীমান্তবর্তী চমন নগরীতে এ ঘটনা ঘটে।
বেলুচিস্তান সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি বলেন, চমনের মুর্গী বাজারে জমিয়তে উলামায়ে ইসলাম-নাজরয়াতি (জেইউআই) নামে একটি ধর্মীয় সংগঠন ওই মিছিলের আয়োজন করে। তারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে আসেন।
লিয়াকত শাহওয়ানি বলেন, জেইউআই নেতা আবদুল কাদির লুনি এবং ক্বারী মেহেরুল্লাহ অক্ষত রয়েছেন। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
স্থানীয় পুলিশ প্রধান জাফর খান জানান, একটি ধর্মীয় দল ফিলিস্তিনের পক্ষে ওই মিছিলের আয়োজন করেছিল। দলটির নেতার গাড়ি লক্ষ্য করে একটি মোটরসাইকেল চালিয়ে দেওয়া হয়, যেটিতে বোমা রাখা ছিল। লোকজন মিছিল শেষে যখন ফিরে যাচ্ছিলেন তখনই বোমার বিস্ফোরণ ঘটে।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি