মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশি কর্মীসহ ১৫৬ জন গ্রেপ্তার
০৭ জুন ২০২১, ০৬:০৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
মালয়েশিয়ায় অভিযান চালিয়ে ৬২ জন বাংলাদেশি কর্মীসহ ১৫৬ জন অবৈধ অভিবাসী কর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রোববার (৬ জুন) রাত ১১টার দিকে দেশটির সাইবার জায়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মালয়েশিয়ার সিভিল ডিফেন্স ফোর্স এবং জাতীয় নিবন্ধকরণ বিভাগসহ একাধিক আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় ৩ মাস গোয়েন্দা তথ্যের পর এই অভিযান পরিচালনা করা হয় মন্তব্য করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল যাইমি দাউদ জানান, আটককৃতদের মধ্যে বাংলাদেশি ৬২ জন, ইন্দোনেশিয়ান ৪২ জন, মিয়ানমারের ২৯ জন, নেপালের ২০ জন, পাকিস্থান ও ভারতের একজন করে নাগরিক রয়েছে। তাদের সবার বয়স ৪ থেকে ৫০ বছরের মধ্যে এবং বেশির ভাগই আশপাশের নির্মাণস্থলে কর্মরত ছিলেন। এদের মধ্যে ১২ জন নারী ও ২ জন শিশু রয়েছে।
অভিযানের বিষয়ে তিনি জানান, কোভিড-১৯ এর বিস্তাররোধে নির্মাণশ্রমিকরা এসওপি অনুযায়ী কাজ করছেন কিনা তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের অনেকের কাছে কোভিড-১৯ পরীক্ষার কাগজও ছিল না।
তিনি আরও জানান, আটকদের বেশির ভাগই অবৈধ বসবাসের অভিযোগে ধরা পড়েন এবং অনেকেই এক কোম্পানির ভিসা দিয়ে অন্য কোম্পানিতে কাজ করছেন। এই বিষয়টি অবিলম্বে মানবসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হবে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা