লাহোরে আইনজীবীদের হামলায় ৩ রোগীর মৃত্যু
১২ ডিসেম্বর ২০১৯, ০১:৪৪ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম
টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
চিকিৎসকদের সঙ্গে বিরোধের জেরে পাকিস্তানের লাহোরে একটি হাসপাতালে হামলা চালিয়েছে শতাধিক আইনজীবী। কয়েক ঘন্টা ধরে চলা এ তাণ্ডবে ৩ জন রোগীর মৃত্যু হয়েছে। এক খবরে বলা হয়, চিকিৎসকদের হাতে এক আইনজীবী নিগৃহীত হওয়ার অভিযোগে হাসপাতালে হামলা চালায় আইনজীবীরা। ওই আইনজীবীকে পেটানো হয়েছে বলে অভিযোগ তাদের। বুধবার এর প্রতিশোধ নিতে আইনজীবীরা হাসপাতালে চড়াও হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
লাহোরের পুলিশ প্রধান জুলফিকার হামিদ বলেন, বিক্ষুব্ধরা হৃদরোগ হাসপাতালের জানালা, দরজাসহ যন্ত্রপাতি ভাঙচুর করেছে। পুলিশের গাড়িসহ কয়েকটি গাড়িতেও তারা আগুন দিয়েছে। বিক্ষোভকারীদের কেউ কেউ গুলি ছুড়েছে বলেও অভিযোগ করেছেন হাসপাতালের এক চিকিৎসক। কয়েকঘন্টা ধরে বিপর্যয়কর পরিস্থিতির কারণে হাসপাতালে অনেক রোগীই ধরে আসতে পারেনি। তাদের তাণ্ডবে ডাক্তার, নার্সরা ইনটেনসিভ কেয়ার ইউনিটের রোগীদেরকে রেখেও পালাতে বাধ্য হয়েছে।
পরে পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজন আইনজীবীকেও পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি