পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড
১৭ ডিসেম্বর ২০১৯, ০৫:০২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে দেশদ্রোহী মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির এক আদালত।
মঙ্গলবার এ আদেশ দেয়া হয়। খবর পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম জিও নিউজের।
পেশওয়ার হাইকোর্টের বিচারপতি ওয়াকার আহমদ শেঠ, লাহোর হাইকোর্টের বিচারপতি শহিদ করিম এবং সিন্ধু হাইকোর্টের বিচারপতি নজর আকবরের সমন্বয়ে গঠিত এই আদালত আদেশটি দেন।
পাকিস্তান সরকার সাবেক প্রধান বিচারপতি আব্দুল হামিদ দোগার, সাবেক আইনমন্ত্রী জাহিদ হামিদ এবং সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজকেও এই মামলায় অন্তর্ভুক্তির আবেদন করলে আদালত তা খারিজ করে দেন।
মোশাররফের বিরুদ্ধে এই মামলা করে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সরকার। পরে সুপ্রিম কোর্টের আদেশে এই আদালত গঠিত হয়।
পিএমএল-এন সরকার ২০১৩ সালে মোহাম্মদ আকরাম শেখকে প্রধান আইনজীবী হিসেবে নিযুক্ত করে। কিন্তু তিনি চলতি বছরের শুরুতে এই মামলা চালিয়ে যেতে অক্ষমতার কথা জানিয়ে পদত্যাগ করেন।
এদিকে সুপ্রিম কোর্টের আদেশে এক্সিট কন্ট্রোল লিস্ট থেকে মোশাররফের নাম সরিয়ে নেয়া হলে তিনি ২০১৬ সালের মার্চে চিকিৎসার জন্য দুবাই যান। কয়েকমাস পর তাকে অপরাধী হিসেবে ঘোষণা করেন।
পাশাপাশি বারবার নির্দেশ দেয়ার পরও আদালতে হাজিরা না দেয়ায় তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। পরে শীর্ষ আদালতের আদেশে দেশটির এই সাবেক প্রেসিডেন্টের পাসপোর্ট এবং পরিচয়পত্র বাতিল করা হয়।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা