ডোনাল্ড ট্রাম্পের মাথার মূল্য ৮ কোটি ডলার!
০৬ জানুয়ারি ২০২০, ০২:৫৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম
টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার মূল্য ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণা অনুযায়ী ট্রাম্পকে হত্যাকারী ৮ কোটি ডলার পুরস্কার পাবে। গতকাল রোববার জেনারেল সোলাইমানির শেষকৃত্যানুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হওয়া শেষকৃত্যানুষ্ঠানে লাখ লাখ ইরানি অংশ নেয়।
সৌদি গণমাধ্যম আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, ঘোষণায় বলা হয়- ইরানে ৮ কোটি বাসিন্দা রয়েছে। তাই আমরা ৮ কোটি ডলার অর্থ উত্তোলন করতে চাই, যা প্রেসিডেন্ট ট্রাম্পের মাথার মূল্য হবে।
তবে ইরানি সরকারের পক্ষ থেকে এমন কিছু ঘোষণা করা হয়নি। বরং শেষকৃত্যানুষ্ঠানের প্রশংসাকারী বক্তা এমন ঘোষণা দিয়েছে।
মার্কিন ড্রোন বিমান হামলায় জেনারেল সোলাইমানি নিহত হওয়ার পর ‘চরম প্রতিশোধের’ ঘোষণা দিয়েছে ইরান। এদিকে ইরানের ৫২টি স্থানে হামলা করা হবে- ট্রাম্প এমন হুমকি দেয়ার পর তেহরান ট্রাম্পকে ‘স্যুট পরিহিত সন্ত্রাসী’ উল্লেখ করে হোয়াইট হাউজে হামলার হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
ইরানিয়ান লেবার নিউজ এজেন্সি’র খবরে বলা হয়েছে, রোববার দেশটির পার্লামেন্টের এক উন্মুক্ত অধিবেশনে এই হুমকি দেন ইরানের এমপি আবোলফজল আবুতোরাবি। তিনি বলেন, আমরা হোয়াইট হাউজে হামলা চালাতে পারি, আমরা আমেরিকার মাটিতেই তাদের জবাব দিতে পারি। আমাদের শক্তি আছে এবং ইনশাআল্লাহ সঠিক সময়ে আমরা জবাব দেবো।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি