মালয়েশিয়ায় ২ শতাধিক বাংলাদেশি আটক
১২ জানুয়ারি ২০২০, ০৬:০৪ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম
টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় অভিবাসন বিভাগের অভিযানে ২শ বাংলাদেশিসহ আটক করা হয়েছে ৪ শতাধিক বিভিন্ন দেশের অভিবাসিদের। ৭ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি মালয়েশিয়ার শাহ আলম, সেলাংগার, কেডাহ ও রাজধানী কুয়ালালামপুরের কনস্ট্রাকশন সাইটে অভিযান পরিচালনা করে ইমিগ্ৰেশন ও পুলিশ।
৭ জানুয়ারি শাহ আলমের বাতুকাভাহ, কোতা দামানছারার স্থানীয় সময় বিকাল ৩টায় পাচার রায়া, মেডান সেলেরা, রেস্টুরেন্টসহ ৭টি জায়গায় অভিযানে আটক করা হয় ২৬ জন বাংলাদেশিসহ ৮২ জনকে। এছাড়াও কেহডার আলোস্টারের কুলিমে একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৭০ জন বাংলাদেশিসহ ১৪৫ জনকে আটক করে। অপর এক অভিযানে আলোরস্টার ৫৬ বাংলাদেশিসহ ৭০ জনকে আটক করে।
৮ জানুয়ারি রাজধানীর বুকিত কিরিংছি ও কেপোং এলাকায় অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিসহ ৩৪ জনকে আটক করে। সবশেষে ১০ জানুয়ারি শাহ আলমের একটি বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে অভিযান চালিয়ে ৯৭ জনকে আটক করা হয়। এছাড়াও মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে প্রতিদিন কোথাও না কোথাও আটক হচ্ছে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা।
উল্লেখ্য, গত বছরের আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সেদেশের সরকার ব্যাক ফর গুড কর্মসুচির ঘোষণা করে। অবৈধ অভিবাসীদের দেশে ফেরার মেয়াদ শেষ হওয়ার পর থেকে ব্যাপক অভিযান পরিচালনা করছে অভিবাসন বিভাগ। চলতি মাসে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় ৩ শতাধিক বাংলাদেশি আটক হয়েছে।
এদিকে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন ইমিগ্ৰেশন বিভাগ। এটা স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে যা শুধু জাতীয় ও সীমান্ত নিরাপত্তাকেই বিঘ্নিত করে না বরং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর ব্যাপক প্রভাব ফেলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরের মধ্যে অবৈধ শ্রমিক বা অভিবাসীদের তাড়িয়ে দেয়ার কথা ঘোষণা করে একটি বিবৃতি দিয়েছেন।
উল্লেখ্য অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার জন্য মালয়েশিয়া সরকার ২০১৭ সালে সুযোগ দেয়। শেষ হয় ২০১৮ সালের ৩০ শে আগস্ট। ঐ বৈধ হওয়ার সুযোগ পেয়ে বহু বাংলাদেশি রেজিস্ট্রেশন করে প্রতারণার শিকার হয়। এর পর অবৈধ অভিবাসীদের জন্য সেদেশের সরকার ব্যাক ফর গুড কর্মসূচির ম্যাধমে দেশ ত্যাগের সুযোগ দেয়। যা শেষ হয়েছে ৩১ ডিসেম্বর ২০১৯।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি