করোনা ভাইরাস: একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
১০ ফেব্রুয়ারি ২০২০, ০২:০৬ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৯ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
মারাত্মক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার চীনে ৯৭ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে এ ভাইরাসে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড। ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে এ নিয়ে সর্বশেষ হিসাবে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯০৮ জনে। এছাড়া হংকং ও ফিলিপিন্সে মারা গেছেন আরো ২ জন। নতুন এই ভাইরাসটি সম্পর্কে আরও অনুসন্ধান করতে বেইজিংয়ে একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
তবে মৃতের সংখ্যা বাড়লেও দিনপ্রতি নতুন আক্রান্তের সংখ্যা আগের চেয়ে স্থিতিশীল হয়েছে বলে জানিয়েছে বিবিসি। বর্তমানে পুরো চীন জুড়ে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ১৭১। এছাড়া আরও ১ লাখ ৮৭ হাজার ৫১৮ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চীন সরকারের দেয়া তথ্যমতে, এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৩ হাজার ২৮১ জন রোগী পুরোপুরি সুস্থ হয়ে গেছেন এবং তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
নতুন চান্দ্রবর্ষের টানা ছুটি শেষে সোমবার (১০ ফেব্রুয়ারি) কাজে ফিরেছেন চীনের কোটি কোটি মানুষ। ছুটি ৩১ জানুয়ারি পর্যন্ত হওয়ার কথা থাকলেও ভাইরাসের বিস্তার ঠেকাতে ছুটি বাড়ানো হয়েছিল রোববার পর্যন্ত। তবে অফিস-আদালত খুলে গেলেও বিশেষ সতর্কাবস্থা এখনো জারি রয়েছে চীনে। দৈনিক কর্মঘণ্টা অনেক কমিয়ে আনা হয়েছে। একই সঙ্গে সব এলাকায় সব ধরনের কর্মস্থলে কাজ শুরুর অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি