করোনাভাইরাস (কোভিড-১৯): মৃতের সংখ্যা বেড়ে ১১১৪
১২ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৩ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৯ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে মৃতের সংখ্যা। আগের দিনকে পেছনে ফেলছে পরের দিন। মঙ্গলবারই এ ভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এদিন চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে ১০৮ জন মারা গেছেন। যা ছিল একদিনে মৃতের সংখ্যায় সর্বোচ্চ। মঙ্গলবার দিন পর্যন্ত সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ হাজার ১৬ জন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সে সংখ্যায় যুক্ত হয়েছে আরো ৯৮ জন। সবমিলিয়ে প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ১,১১৪ জন। আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৯৩১ জন। এ পরিসংখ্যান দিয়েছে করোনাভাইরাসে মৃতের সংখ্যা নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটারস।
তবে নতুন করে আক্রান্তের সংখ্যা আগের থেকে কিছুটা কমেছে বলে জানাচ্ছে ওয়েবসাইটটি। তারা আরো তথ্য দিচ্ছে, এখন পর্যন্ত চীনে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৫৩৬ জন। আর আক্রান্ত মোট ৪৪, ৯৩১ জনের মধ্যে ৮ হাজার ২৪২ জনের অবস্থা শংকটাপন্ন।
উৎপত্তিস্থল চীনের পর করোনাভাইরাস সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছে জাপানে। জাপানের ইয়োকোহামায় মাঝ সমুদ্রে দাঁড়িয়ে থাকা ডায়মন্ড প্রিন্সের ক্রুজ শিপে কোয়ারেনটাইনে থাকা ৩ হাজার ৭শ জন ক্রু ও যাত্রীর মধ্যে আরও ৬৫ জনের দেহে মিলেছে এই ভাইরাস। সবমিলিয়ে জাপানে করোনা আক্রান্তের সংখ্যা ২০২ জন।
এদিকে সিঙ্গাপুরে আরও এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সিঙ্গাপুরের জাতীয় দৈনিক স্ট্রেইট টাইমসের অনলাইন প্রতিবেদন জানায়, মঙ্গলবার নতুন করে দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৯ বছর বয়সী একজন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে। ওই ব্যক্তি সেলেটার অ্যারোস্পেস হাইটস নামের একটি এলাকায় কাজ করতেন। সিঙ্গাপুরের এনসিআইডির আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে সেখানে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। দেশটিতে এ নিয়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৭ জনে।
অন্তত ৩০টি দেশে শনাক্ত হয়েছে এই ভাইরাস। চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকং ও ফিলিপিন্সে কেবল দুজন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন।
করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা কিছুটা কমে গেলেও চলতি ফেব্রুয়ারিতে তা চূড়ায় গিয়ে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ চিকিৎসা বিশেষজ্ঞ জং ন্যানসান। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বেশ কয়েকটি প্রদেশে পরিস্থিতির উন্নতি ঘটছে। নতুন আক্রান্তের সংখ্যা কমে আসছে। তবে রোগ নিয়ন্ত্রণে উহানে যে পদক্ষেপ নেয়া হয়েছে, সেটাকে অপরিহার্য বলে আখ্যায়িত করেন এই চিকিৎসা বিশেষজ্ঞ। আর বন্যপ্রাণীর ব্যবসা স্থায়ীভাবে নিষিদ্ধ করা উচিত বলেও মনে করেন তিনি।
অপরদিকে করোনা ভাইরাসের আনুষ্ঠানিক নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। মঙ্গলবার (১১ জানুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে হু’র প্রধান তেদরোস আদহানম জানান, নতুন এ ভাইরাস এখন থেকে COVID-19 নামে পরিচিত হবে। তিনি বলেন, ভাইরাসটির নামের CO দিয়ে করোনা, VI দিয়ে ভাইরাস, D দিয়ে ডিজিজ (রোগ) এবং 19 দিয়ে ২০১৯ সালকে নির্দেশ করা হয়েছে।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি