মুহিউদ্দিন ইয়াসিন হলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০৩ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০১:২২ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
মালয়েশিয়ার রাজা প্রধানমন্ত্রী হিসেবে মুহিউদ্দিন ইয়াসিনের নাম ঘোষণা করেছেন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে এক বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়। রোববার কুয়ালালামপুরে স্থানীয় সময় সকাল ১০টায় ইস্তানা নেগারা রাজপ্রাসাদে মুহিউদ্দীন ইয়াসিন শপথ নেবেন। মালয়েশিয়ার রাজপ্রাসাদ সূত্রে এ তথ্য জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক মালয় মেইল।
গত ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগ করেন দেশটির ২৪ বছরের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তবে প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন রাজা।
এর আগে প্রধানমন্ত্রী বাছাইয়ে পার্লামেন্টের ২২২ এমপির সঙ্গে সাক্ষাৎকার নেন রাজা। দুই দশক ধরেই ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি ছিলেন মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহীম। তবে আনোয়ার ইব্রাহীমকে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রী হলেন মুহিউদ্দিন ইয়াসিন।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি