করোনাভাইরাসে আক্রান্ত ইরানের ২৩ এমপি!
০৩ মার্চ ২০২০, ০৮:২০ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের ২৩ জন এমপির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এই খবর দিয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আব্দুল রেজা মিসরিও এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। করোনা সংক্রমণের আশঙ্কায় গত কয়েকদিন ধরে দেশটির পার্লামেন্টের অধিবেশন স্থগিত রয়েছে।
চীনের পরে ইরানেই করোনাভাইরাস সবচেয়ে ভয়াবহ আকার ধারন করেছে। এর আগে দেশটির একজন রাষ্ট্রদূতসহ আরো অন্তত ১০ জন শীর্ষস্থানীয় ব্যক্তির করোনায় আক্রান্ত হওয়ার খবর জানানো হয়েছিলো।
দেশটির দেড় হাজার মানুষ ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে প্রাণঘাতি এই ভাইরাসে। এমনকি দেশটির জরুরি চিকিৎসা সেবা বিভাগের প্রধান কর্মকর্তাও করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে বলে জানানো হয়েছে।
গত সোমবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনির পরামর্শদাতাদের একজনের মৃত্যু হয়েছে। মুহাম্মদ মির মুহাম্মদির নামে ইরানের ওই শীর্ষ ব্যক্তির মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ফার্সি বিভাগ বলছে, এই সাংসদরা তাদের নির্বাচিত এলাকায় জনগণের সংস্পর্শে আসায় করোনা সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। চীনের বাইরে এখন পর্যন্ত ইরানেই সর্বোচ্চসংখ্যক মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ঘোষণায় দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী আলী রেজা রাইসি বলেছেন, করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট ২ হাজার ৩৩৬ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৭৭ জন।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি