সাংবাদিক খাশোগি হত্যাকান্ড: ২০ সৌদি নাগরিকের শাস্তির রায়
১৩ এপ্রিল ২০২০, ০৬:৪৬ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে নিমর্মভাবে খুন করা হয়। জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি আরবের ২০ জন নাগরিকের শাস্তির রায় ঘোষণা করা হয়েছে। শনিবার তুরস্কের একটি আদালত এই রায় ঘোষণা করে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদন বলছে, ১১৭ পৃষ্ঠার অভিযোগ তৈরি করে ইস্তাম্বুলের সরকারি আইনজীবীরা। খাশোগি হত্যায় জড়িত থাকার অভিযোগে ২০ সৌদি নাগরিকের শাস্তি দাবি করেন তারা। আইনজীবীদের অভিযোগ আমলে নিয়ে ২০ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করে ইস্তাম্বুলের আদালত।
আনাদোলু জানিয়েছে, সৌদি আরবের সাবেক গোয়েন্দা উপপ্রধান আহমেদ আল-আসিরি এবং সৌদি যুবরাজের একান্ত সহযোগী সৌদ আল-কাহতানিকে আদালতের রায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।
আদালতের ঘোষিত রায়ে বলা হয়েছে, সৌদি আরবের বর্তমান গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল মনসুর ওসমান এম আবু হুসাইনকে যুবরাজ বিন সালমানের কার্যালয় থেকে এই হত্যাকাণ্ডের দায়িত্ব দেয়া হয়। আহমেদ আসিরি তাকে সাংবাদিক খাশোগিকে ধরে আনার দায়িত্ব দেন তবে খাশোগি প্রতিরোধ করলে তাকে হত্যা করার নির্দেশ দেন।
জামাল খাশোগি এক সময় ছিলেন সৌদি রাজ পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তি এবং পরামর্শক। কিন্তু যুবরাজ বিন সালমান ক্ষমতাধর হয়ে ওঠার পর তিনি সৌদি সরকারের কঠোর সমালোচকে পরিণত হন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কনস্যুলেট ভবনে জরুরি কাগজপত্র আনতে যাওয়ার পর খাশোগিকে হত্যা করা হয়। এই কাজে নেতৃত্ব দিয়েছিলেন সৌদি যুবরাজের ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তা। প্রথম দিকে সৌদি আরব অস্বীকার করে। তবে পরবর্তীতে তুরস্কের গোয়েন্দা এবং নিরাপত্তা কর্মকর্তাদের তৎপরতার কারণে খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে সৌদি আরবের সম্পৃক্ততার ঘটনা পরিষ্কার হয়ে ওঠে।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি