সিঙ্গাপুরে ১৬৫৩ বাংলাদেশি করোনায় আক্রান্ত
১৭ এপ্রিল ২০২০, ১২:১৪ এএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
সিঙ্গাপুরে নতুন করে ৭২৮ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩৪৪ জনই বাংলাদেশি। বৃহস্পতিবার ৩৪৪ জনসহ এখন পর্যন্ত দেশটিতে মোট ১৬৫৩ জন বাংলাদেশি মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৪২৭ জন। আজ আরও ৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬৮৩ জন। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে ১০ জনের মৃত্যু হয়েছে। তবে করোনাভাইরাস পজিটিভ ফলাফল পাওয়ার আগেই আরও দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার ২৫৬, মঙ্গলবার ১৭১, সোমবার ২০৯, রোববার ১২৫, শনিবার ৯৯ ও শুক্রবার ৮৫ করোনাভাইরাসে আক্রান্ত হন। এসব প্রবাসী বাংলাদেশিরা দেশটির দুটি ডরমেটরি থেকে বেশি আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
সিঙ্গাপুরে সবচেয়ে বড় ক্লাস্টার হিসেবে পংগল S11 ডরমিটরিকে চিহ্নিত করা হয়েছে। এই ডরমিটরি থেকে আজকে আরও ১৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত পংগল S11 ডরমিটরি থেকেই ৯৭৯ জন অভিবাসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আক্রান্ত ৭২৮ জন সবাই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে। আজকে ৬৮০ জনই ওয়ার্ক পাশ হোল্ডার। এরমধ্যে ৬৫৪ জন ডরমিটরিতে অবস্থান করত এবং ২৬ জন ডরমিটরির বাহিরে বাস করত। ৪৮ জন স্থানীয় নাগরিক।
১৮৮৬ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এরমধ্যে ২৩ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ১৮৪৮ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য কনকর্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, গ্লেনেগল হাসপাতাল এবং দ্য কমিউনিটি আইসোলেশন ফ্যাকাল্টি অ্যাট ডিজোর্টে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি