খুব শিগগিরই খুলছে মসজিদে হারাম ও নববী, শুরু হবে হজও
৩০ এপ্রিল ২০২০, ১১:৫১ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ মসজিদে হারাম ও মসজিদে নববী শিগগিরই খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। দ্রুত সময়ের মধ্যে হজও শুরু হবে বলে জানিয়েছেন পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির প্রেসিডেন্ট ড. আব্দুলরহমান আল-সুদাইস।
আগামী জুলাই মাসের শেষ দিকে শুরু হবে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা। তবে করোনাভাইরাসের কারণে হজের নিবন্ধনসহ বিভিন্ন কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমদের হজে অংশগ্রহণের বিষয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির প্রেসিডেন্ট ড. আব্দুলরহমান আল-সুদাইস জানান, দ্রুত সময়ের মধ্যে হজও শুরু হবে। এছাড়া মসজিদে হারাম ও মসজিদে নববী শিগগিরই খুলে দেয়া হবে।
সৌদি সরকারের মক্কা ও মদিনাবিষয়ক অধিদপ্তরের প্রেসিডেন্ট এবং মসজিদুল হারামের প্রধান খতিব শাইখ ড. আবদুর রহমান সুদাইস জানান, খুব শিগগিরই মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ মুসল্লিদের জন্য খুলে দেয়া হবে। মসজিদুল হারামের প্রধান এই ইমাম বলেন, ‘আল্লাহর হুকুমে খুব শিগগির মুসল্লিদের জন্য মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদ খুলে দেয়া হবে।’
এর আগে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তে মসজিদ দুইটিতে থার্মাল স্ক্যানার বসানো হয়। থার্মাল ইমেজিং ক্যামেরাগুলো ৯ মিটার দূরত্বের মধ্যে নির্ভুলভাবে একসঙ্গে ২৫ জনের শরীরের তাপমাত্রা স্ক্যান করতে পারবে।
এগুলো বিরতিহীন কাজ করে ও প্রত্যেকের জন্য রিয়েল টাইম ভিডিও এবং অডিও রিপোর্ট দেয়। উচ্চমানে এই থার্মাল স্ক্যানারগুলো একমাসের জন্য স্টোরেজ মেমোরিতে ছবি এবং তাপমাত্রা সংরক্ষণ এবং সেভ করে রাখতে পারে।
উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির কারণে সৌদি আরবের প্রধান দুই মসজিদ মসজিদে হারাম ও মসজিদে নববীতে রমজানে এ বছর ১০ রাকাত তারাবি আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া মসজিদে হারাম ও মসজিদে নববীতে ইফতার আয়োজনও স্থগিত রয়েছে। (সূত্র- সৌদি গেজেট)
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি