কুয়েতের আমির শেখ সাবাহ আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২০, ১০:২৪ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৭:০০ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
কুয়েতের আমির সাবাহ আল-আহমদ আল-জাবের আল সাবাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯১ বছর।
২০০৬ সাল থেকে আরব উপসাগরের তেলসমৃদ্ধ দেশ কুয়েতের আমিরের দায়িত্বে ছিলেন শেখ সাবাহ। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। ২০০২ সালে অ্যাপেন্ডিক্স অপসারণ করা হয় কুয়েতি আমিরের। এর দুই বছর পর হৃদপিণ্ডে একটি প্রেসমেকার প্রতিস্থাপন করা হয়। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মূত্রনালিতে অস্ত্রোপচার করা হয় শেখ সাবাহর। ২০১৯ সালেও একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অসুস্থতার কারণে তখন যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করেন আল-সাবাহ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেখা করার সূচি পর্যন্ত বাদ দেন তিনি।
চলতি বছরের জুলাইয়ে শারীরিক জটিলতার কারণে চিকিৎসা নিতে ফের যুক্তরাষ্ট্র পাড়ি জমান শেখ সাবাহ। তার অবর্তমানে রাষ্ট্রীয় দায়িত্বের ভার পান তার বৈমাত্রেয় ভাই যুবরাজ শেখ নাওফ আল-আহমদ আল-সাবাহ।
১৯২৯ সালে জন্ম নেয়া শেখ সাবাহকে আধুনিক কুয়েতের স্থপতি হিসেবে ভাবা হয়। ১৯৬৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রায় ৪০ বছর পর্যন্ত দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এরপর কুয়েতের প্রধানমন্ত্রী হন সর্বজনশ্রদ্ধেয় এ নেতা।
২০০৬ সালে শেখ জাবের আল সাবাহর মৃত্যুর পর আরব উপসাগরীয় তেলসমৃদ্ধ দেশটির আমিরের দায়িত্ব পান শেখ সাবাহ। আরব উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছলে উভয়পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন কুয়েতের আমির। (সূত্র: আল জাজিরা, পার্স টুডে)
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা