ভারতে সরকারি কাজে চীনা অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করে আদালতের বিজ্ঞপ্তি জারি
১২ সেপ্টেম্বর ২০২০, ০২:১০ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
ভারত-চীন সীমান্ত সংঘর্ষের কারণে ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই ভারতের মাটিতে চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। এবারে সরকারি কাজে যাতে কোনভাবেই চীনা অ্যাপ ব্যাবহার করা না হয় তার জন্য দিল্লির জেলা আদালত বিজ্ঞপ্তি জারি করলো।
গত ১০ সেপ্টেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিসের কাজের জন্য ক্যাম স্ক্যানারের মতো নিষিদ্ধ চীনা অ্যাপ ব্যাবহার করা চলবে না। দিল্লি জেলা আদালতের বিচারক মন মোহন শর্মার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিল্লি জেলা আদালতের ওয়েবসাইটে আপলোড করা বেশ কিছু নথি দেখে মনে হচ্ছে তা নিষিদ্ধ চীনা অ্যাপ থেকে স্ক্যান করা হয়েছে। তা পুনরায় নতুনভাবে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালতের নির্দেশ অমান্য করলে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, ভারতে নিষিদ্ধ ১০৬ টি চীনা অ্যাপের মধ্যে নাম রয়েছে এই ক্যাম স্ক্যানারের। যা ইতিমধ্যেই দেশের নিরাপত্তার খাতিরে নিষিদ্ধ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য, গত ২৯ জুন ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় চীনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষনা করে। ওই অ্যাপগুলি থেকে বহু অভিযোগ কেন্দ্রের কাছে আসছিলো বলে জানানো হয়।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ