মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২০৫ শ্রমিক আটক
০৬ মার্চ ২০২১, ০৭:২৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পুডুর একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ২০৫ জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন পুলিশ। আটককৃতদের মধ্যে বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, মিয়ানমার ও নেপালের নাগরিক রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৫ মার্চ) দিনগত রাত ১১টার দিকে তাদের আটক করা হয়। কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক হামিদি আদম এ তথ্য জানিয়েছেন। এছাড়া মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য সান ডেইলি এই আটকের খবর প্রকাশ করেছে।
রাতে ইকসোরা অ্যাপার্টমেন্টে অভিযান শেষে ইমিগ্রেশন বিভাগের পরিচালক সাংবাদিকদের বলেন, অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এর ধারা ১৫ (১) (সি) এবং ৬ (১) (সি) এর আওতায় তাদের আটক করা হয়েছে।
হামিদি আদম জানান, কোভিড-১৯ এর বিস্তাররোধে নির্মাণ শ্রমিকরা এসওপি অনুযায়ী কাজ করছেন কি না, তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়। আটকদের অনেকের কাছে কোভিড-১৯ পরীক্ষার কাগজও ছিল না। অ্যাপার্টমেন্টে বসবাসরত ৪২৫ বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ২০৩ জন পুরুষ ও দুই নারীর কাজের কোনও নথি না রাখার জন্য তাদের আটক করা হয়।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা