কাবুল বিমানবন্দরে বোমা বিস্ফোরণে ১১ জন নিহত
২৬ আগস্ট ২০২১, ০৯:১৪ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৮ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের একটি প্রবেশপথে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তালেবানের এক কর্মকর্তা। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিমানবন্দরের আবে ফটকে এ বিস্ফোরণ ঘটে বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরও নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, বিস্ফোরণটি ঘটেছে বিমানবন্দরের ব্যারন ক্যাম্পের ভেতরের জটলা থেকেই। যারা আফগানিস্তান ছাড়তে চাইছেন, তারাই বিমানবন্দর লাগোয়া ব্যারন ক্যাম্পে জড়ো হয়েছিলেন।
তোলো নিউজের সাংবাদিক আবদুল্লাহ হামিম ইমার্জেন্সি হসপিটাল থেকে জানিয়েছেন, ওই বিস্ফোরণে আহত বেশ কিছু লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে এর আগে কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্বদেশের নাগরিকদের ‘জঙ্গি হামলার’ আশঙ্কায় বিমানবন্দর এড়িয়ে চলার সতর্কতা দেয়।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি