ওমরাহ পালন করতে পারবেন ১৮ থেকে ৫০ বছর বয়সী বিদেশিরা
১৯ নভেম্বর ২০২১, ০৫:০৬ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কিত বিধিনিষেধ শিথিল করে সৌদি আরব সম্প্রতি বিদেশি নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দিয়েছে। তবে তা এখনো সব বয়সীদের জন্য উন্মুক্ত নয়। বিদেশিদের মধ্যে যাদের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে, কেবল তারাই ওমরাহ পালনে যেতে পারবেন বলে জানিয়েছে সৌদি সরকার। খবর গালফ নিউজের।
শুধু বয়সের সীমাবদ্ধতাই নয়, বিদেশি নাগরিকদের ওমরাহ পালনে রয়েছে টিকা সংক্রান্ত বাধ্যবাধকতাও। ওমরাহ পালনে যেতে হলে আগ্রহীদের অবশ্যই সৌদি সরকার অনুমোদিত যেকোনো টিকার পূর্ণ ডোজ নেওয়া থাকতে হবে এবং সেটি প্রমাণে স্বীকৃত টিকাসনদ দেখাতে হবে। এসব তথ্যপ্রমাণ জমা দিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেক্ট্রিক এন্ট্রি ভিসা নিতে হবে বিদেশিদের।
মক্কা ও মদিনায় ধর্মীয় আচার পালনে বিদেশিদের অনুমতি প্রক্রিয়ায় সহায়তার জন্য সৌদি সরকার সম্প্রতি ইতমারনা ও তাওয়াক্কালনা নামে দুটি স্বাস্থ্য অ্যাপ চালু করেছে। ওমরাহ পালনে সৌদি নাগরিকদেরও এসব প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
সৌদিতে করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত মাসে মহামারি সংক্রান্ত বিধিনিষেধ শিথিলের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এর মধ্যে মক্কা-মদিনার দুই প্রধান মসজিদে নামাজ আদায়ে সামাজিক দূরত্বের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে। ফলে সেখানে এখন পূর্ণ ধারণক্ষমতায় নামাজ পড়া যাচ্ছে। তবে মুসল্লিদের মাস্ক পরার নিয়ম বহাল রয়েছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা