সৌদি আরবের জিজান প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ হতাহত ৯
২৫ ডিসেম্বর ২০২১, ০৪:৫৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাংলাদেশিসহ ৭ জন। ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র বলে দাবি করছে সৌদি সরকার। শুক্রবার বিষয়টি জানিয়েছে সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
শনিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, হুথিদের ছোড়া রকেট হামলায় ইয়েমেনের সীমান্তবর্তী জিজান প্রদেশের একাধিক বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতরা সৌদির নাগরিক। হতাহতদের বিষয়ে বিস্তারিত জানায়নি দেশটির সরকার। হামলার দায় স্বীকরে করেনি বিদ্রোহী গোষ্ঠীটি।
এর আগে শুক্রবার ইয়েমেনের সানায় হুতিদের সামরিক ক্যাম্পে বিমান হামলায় চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। এর মধ্যেই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটলো।
উল্লেখ্য, ২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় দেশটির ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নিতে বাধ্য হন ক্ষমতাচ্যুত হাদি। হুথির ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।
২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামের সামরিক আগ্রাসন শুরু করে সৌদি-আমিরাতের সামরিক জোট। স্কুল, বাজার, হাসপাতাল, জানাজার নামাজসহ বিভিন্ন স্থানে সৌদি জোটের বিমান হামলায় নিহত হয় লক্ষাধিক বেসামরিক মানুষ। আহত হয় আরও অনেকে। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছছে ইয়েমেন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা