বছরে ১ লাখ ৩৮ হাজার মানুষের মৃত্যু হয় সাপের কামড়ে
০৭ জুলাই ২০১৯, ০৫:২৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ এএম
বিদেশ ডেস্ক:
বিশ্বে সাপের কামড়ে বছরে ৮০ হাজার থেকে ১ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘটে। আর সাপের কামড় খেয়ে থাকেন এক লাখ ৮০ হাজার থেকে ২ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ। সম্প্রতি এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও (হু)। তবে তারা বলছে বাস্তবে এই সংখ্যা আরও অনেক বেশি।
সঠিক চিকিৎসা ও বিষ প্রতিষেধকের (অ্যান্টিভেনাম) অভাব থাকায় সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা উন্নয়নশীল দেশেই বেশি৷ সাপের কামড়ে মৃত্যুর হার কমিয়ে আনতে ২০৩০ পর্যন্ত পরিকল্পনা হাতে নিয়েছে ‘হু’৷ এই পরিকল্পনার প্রধান লক্ষ্য , অ্যান্টিভেনাম ও চিকিৎসার ব্যবস্থা বাড়িয়ে তোলা৷
রিপোর্ট বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলি ও আফ্রিকার বিভিন্ন দেশে সাপের ছোবলে মৃত্যুর হার উদ্বেগজনক৷ অন্যদিকে আমেরিকা ও ইউরোপে সাপের কামড়ে নিহতের সংখ্যা কম৷ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবছর মাত্র ৫ জনের মৃত্যু হয়৷ ইউরোপের অনেক দেশে সাপের কামড়ে মৃত্যু হয়ই না বললে চলে৷
‘হু’ জানিয়েছে, সাপের কামড়ে আফ্রিকা, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বেশি মৃত্যুর কারণ, চিকিৎসা পর্যাপ্ত নয়৷ তার সঙ্গে রয়েছে কুসংস্কার৷ এই কারণে ৮০ শতাংশ ছোবল খাওয়া ব্যক্তি ভরসা করেন ঝাড়ফুঁক ও ওঝার উপরেই৷ সেই কারণে বাড়ছে মৃত্যু৷
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা