ইউক্রেনে কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত
০৫ অক্টোবর ২০১৯, ০২:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ বিমানবন্দরের নিকটে শুক্রবার (৪ অক্টোবর) সকালে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। বিবিসি জানিয়েছে, আকাশে থাকাবস্থায় জ্বালানি শেষ হয়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। তবে বার্তা সংস্থা রয়টার্স বলছে, কার্গো বিমানটি জরুরি অবতরণ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
ইউক্রেনের জরুরি বিভাগ এক বিবৃতিতে জানায়, শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় সোভিয়েত নকশার চার ইঞ্জিনবিশিষ্ট আন্তনভ-১২ বিমানটি। ওই সময় বিমানটি বিমানবন্দর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে ছিল।
খবরে বলা হয়েছে, কার্গো বিমানটি লভিভ থেকে স্পেনে যাচ্ছিল। তবে বিমানটিকে পুড়ে যেতে দেখা যায়নি। ক্ষতিগ্রস্ত বিমান থেকে ক্রু সরিয়ে নেয়া হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ২৯ মিনিটে বিমানের এক ক্রু জরুরি অবতরণের খবর দেন। তারপর বিমানবন্দর থেকে দেড় কিলোমিটার দূরে বিমানটিতে পাওয়া যায়। এদিকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী ভ্লাদিসলাভ ক্রিকলিই জানান, স্পেনের ভিগো থেকে ইস্তাম্বুল যাওয়ার পথে বিরতি নিতে লভিভ বিমানবন্দরে পৌঁছনোর আগেই জ্বালানি শেষ হয়ে যায় বিমানটির। অ্যান্তোনোভ-১২ নামের ওই সামরিক বিমানটি পণ্য সরবরাহের কাজে ব্যবহৃত হতো। তবে তা কার্গো বিমান ছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
দেশটির জরুরি সংকট বিষয়কমন্ত্রী জানিয়েছেন, বিমানটিতে সাত জন ক্রু এবং অপর এক যাত্রী ছিলেন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা