আফগানিস্তানে নামাজরত মুসল্লিদের ওপর বোমা হামলা; শিশুসহ নিহত ৬২
১৮ অক্টোবর ২০১৯, ০৯:১৩ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৬ এএম
টাইমস ডেস্ক:
জুমার নামাজের সময় আফগানিস্তানের পূর্বাঞ্চলের নাঙ্গারহার প্রদেশের একটি মসজিদে জোড়া বোমা হামলায় শিশুসহ অন্তত ৬২ মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মুসল্লি। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে প্রদেশের রাজধানী জালালাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরে হাকসা মিনা জেলার জাও দারার এলাকার ওই মসজিদে এই হামলা হয়। কর্মকর্তারা বলছেন, দু’টি বোমা মসজিদের ভেতরে পেতে রেখে এ হামলা চালানো হয়েছে।
প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগ্যানি সংবাদমাধ্যমকে বলেন, নামাজের সময় হঠাৎ দুই দফায় বিস্ফোরণে মসজিদের ছাদ ভেঙে পড়ে। এতে নামাজরত মুসল্লিদের রক্তে ভেসে যায় মসজিদ।

স্থানীয় বাসিন্দা ওমর গোরজ্যাং বলেন, বিস্ফোরণের সময় মসজিদে ৩৫০ জনের মতো মুসল্লি ছিলেন। বিস্ফোরণ ঘটলে গোটা মসজিদে যেন বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়।
বৃহস্পতিবারই (১৭ অক্টোবর) জাতিসংঘ এক প্রতিবেদনে বলেছিল, আফগানিস্তানে সাম্প্রতিক অতীতের তুলনায় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেসামরিক নাগরিকের প্রাণহানির সংখ্যা ‘নজিরবিহীন’ ছিল। একদিনের মাথায় এই বিস্ফোরণটি ঘটলো নাঙ্গারহারে।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণির মুখপাত্র সেদিদ সিদ্দিকী এক টুইটার বার্তায় নামাজরত মুসল্লিদের ওপর বোমা হামলার নিন্দা জানিয়েছেন এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানিয়ে চলতে থাকায় তালিবানদের ওপর ক্ষোভ ঝেড়েছেন।

যদিও আফগান সরকারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমঝোতার প্রক্রিয়ায় থাকা তালিবানরা এ হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। সংবাদমাধ্যম জানিয়েছে, এই অঞ্চলে বর্বর জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটও (আইএস) সক্রিয় রয়েছে। তবে তারাও এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি