চীনের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের
১৫ মে ২০২০, ০৪:৫০ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৫ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় বসার কোনো আগ্রহ নেই এবং দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ফক্স বিজনেস টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন। বৃহস্পতিবার (১৪ মে) ট্রাম্পের এ সাক্ষাৎকার প্রচারিত হয়।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, জানুয়ারিতে চীনের সঙ্গে তার যে চুক্তি হয়েছিল সেই চুক্তি ঠিকমতো রক্ষা করতে ব্যর্থ হয়েছে বেইজিং। বাণিজ্য চুক্তি তারা রক্ষা করেনি এবং আবারো একই ঘটনা ঘটতে দেয়া ঠিক হবে না। তিনি আরো বলেন, মহামারির পর আমি মনে করি চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আমি এখন তার সঙ্গে কথা বলতে চাই না।
এদিকে, চীনা অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড-এর বিশেষজ্ঞ কমিটির ডেপুটি চেয়ারম্যান লি ইয়ং বলেন, তার দেশ এখনো আশা করে বাণিজ্যের বিষয়টি আমেরিকা রাজনীতিকীকরণ করবে না। কারণ তা কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক হবে না।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য নিয়ে টানাপড়েন চলছে। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে শাস্তিমূলক বাড়তি বাণিজ্য শুল্ক আরোপ করেছে। পরে অবশ্য একটু চুক্তি হয়েছে তবে তা নিয়েও স্বস্তিতে নেই এ দুই দেশ।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি