ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মাইক্রোবাস-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত
০৬ নভেম্বর ২০২০, ০৬:৪৩ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ১২:১৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাক, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার সৈয়দাবাদ এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও এক শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে সৈয়দাবাদ এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় ট্রাক ও অটোরিকশার সঙ্গে আরেকটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকশা ও মাইক্রোবাসের আরোহীরা গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবিএম মুসা জানান, হাসপাতালে আনার পথেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। সবাই মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাদেরকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা