সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর ঐতিহ্যবাহী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের’-এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর ) অ্যাসোসিয়েশনের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে, গতকাল শনিবার রাজধানী ঢাকার ৪৫,বীর উত্তম সি আর দত্ত রোড পরীবাগে অ্যাসোসিয়েশনের আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত এই কমিটিতে ১৯৮৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোঃ তৌহিদুল ইসলাম দুলাল সভাপতি এবং ১৯৮৯ ব্যাচের শিক্ষার্থী মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করতে বিভিন্ন ব্যাচের উদ্যমী প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে এই কমিটি চূড়ান্ত করা হয় বলে জানান প্রাক্তন শিক্ষার্থীরা।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফখরুল আলম বাদল (ব্যাচ ১৯৮৪), সহ-সভাপতি মোঃ আবদুল্লাহ (ব্যাচ ১৯৭৩), মোঃ আশরাফ উদ্দিন ভূঁইয়া মিলন (ব্যাচ ১৯৮১), মোঃ ফেরদৌস আহমেদ (ব্যাচ ১৯৮৭), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন কাজল (ব্যাচ ১৯৮৩), মোঃ মশিউর রহমান (ব্যাচ ১৯৯৩), সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হক ভূঁইয়া (ব্যাচ ১৯৯০), সহ-সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ শিকদার (ব্যাচ ১৯৯৩), সফিকুল আলম খোকন (ব্যাচ ১৯৯৭),
অর্থ সম্পাদক মোঃ মানিক ভূঁইয়া (ব্যাচ ১৯৯৪),সহ-অর্থ সম্পাদক কাজী ইমরান হায়দার (ব্যাচ ১৯৮৯), মোঃ সাইদুল ইসলাম ইমন (ব্যাচ ২০০০), দপ্তর সম্পাদক মোঃ আবদুল হক (ব্যাচ ১৯৮৫),সহ-দপ্তর সম্পাদক মোঃ হানিফ মিয়া (ব্যাচ ১৯৮৯) ও কাউছার পাঠান (ব্যাচ ২০০৯), ক্রীড়া সম্পাদক কামাল হোসেন ভূঁইয়া (ব্যাচ ১৯৯০), সহ-ক্রীড়া সম্পাদক মোঃ সুমন মাহমুদ (ব্যাচ ১৯৯৯), মোঃ অলিউল্লাহ (ব্যাচ ২০০৮),শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ভূঁইয়া (ব্যাচ ১৯৯১), সহ-শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মিজান মিয়া (ব্যাচ ১৯৯৪), মোঃ সোহাগ মোল্লা (ব্যাচ ২০১৬), সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোস্তফা সরকার (ব্যাচ ১৯৯২), সহ-সমাজকল্যাণ সম্পাদক রাশেদ খান ওয়াহিদ (ব্যাচ ১৯৯৩), মোঃ হাবিবুর রহমান (ব্যাচ ২০০৪), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলতাফ হোসেন (ব্যাচ ১৯৮৬), সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার সাহা (ব্যাচ ১৯৯১), মোঃ ওয়ালীউল্লাহ (ব্যাচ ২০০২), মহিলা বিষয়ক সম্পাদক সুরাইয়া বেগম (ব্যাচ ১৯৮৫), সহ-মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা মমতাজ লাভলী (ব্যাচ ১৯৯৬), মমতাজ সুলতানা মোনালিসা (ব্যাচ ২০০২), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হানিফ মাহমুদ (ব্যাচ ১৯৯৫), সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল হক (ব্যাচ ১৯৯৮), মাসুম বিল্লাহ (ব্যাচ ২০১৪), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম রিপন (ব্যাচ ১৯৯০), সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মোল্লা (ব্যাচ ১৯৯৪) ও মোঃ সাদেকুর রহমান শামীম (ব্যাচ ১৯৯৫)।
এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন — নিগার সুলতানা এ্যানী (ব্যাচ ১৯৮৪), সৈয়দ মোঃ জাকারিয়া সুমন (ব্যাচ ১৯৯২), মোঃ জাকারিয়া সরকার (ব্যাচ ২০০০), মোঃ জুবায়ের আলম বাবু (ব্যাচ ২০০৪), মোঃ আলমগীর হাসান (ব্যাচ ২০০৫), মোঃ নিয়ামুল হক মোল্লা (ব্যাচ ২০০৮) ও নুপুর আক্তার (ব্যাচ ২০১৬)।

উল্লেখ যে, এর আগে পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠনের প্রাথমিক ধাপে শীর্ষ চারটি পদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মো. তৌহিদুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক পদে মো. মোজাম্মেল হক ভূঁইয়া এবং অর্থ সম্পাদক পদে মো. মানিক ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ছিলেন। উক্ত চার সদস্য ব্যক্তিরা সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে এ পৃর্ণাঙ্গ কমিটির গঠন করেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার