বগুড়ায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
২২ নভেম্বর ২০২০, ০৩:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ এএম
বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় বাসের চাপায় এক শিশুসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
রবিবার (২২ নভেম্বর) দুপুর একটার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার ধনকুন্ডি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার চকপাথারী গ্রামের আব্দুর হাই প্রামানিক (৬০), একই গ্রামের আল আমিন (২৮) ও ঘাসুরিয়া গ্রামের শাহ সুলতান (০৯)।
স্থানীয়রা জানান, একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে চান্দাকোণার দিকে যাচ্ছিল। ধনকুন্ডি নামক স্থানে ঢাকাগামী একটি বাস পেছন থেকে অটোরিকশাকে চাপা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এক শিশুসহ তিনজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই ঢাকাগামী বাসটি পালিয়ে যায়।
খবর পেয়ে শেরপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন। আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, আহত তিনজনের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। অপর তিনজনের মরদেহ শেরপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা