বাস চাপায় প্রধান শিক্ষকসহ দুই সিএনজি যাত্রী নিহত, বাসে অগ্নিসংযোগ
০৭ ডিসেম্বর ২০২০, ০৫:৪৮ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ভোলায় বাসচাপায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুজন নিহত ও আরও ৩ জন আহত হয়েছেন। এ সময় ওই সড়ক অবরোধ করে দুইটি বাস ভাঙচুর ও দুর্ঘটনা কবলিত বাসে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা। সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ব্যারিস্টার কাঁচারি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভোলা সদর উপজেলার সীতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম জসিম (৪০) ও বরিশাল মেহেন্দীগঞ্জ উপজেলা জয় শিকদার (৩২)। এ ঘটনায় আহত হয়েছেন, আবুল কালাম বাচ্চু (৫০), তামান্না আক্তার (২০) ও টুম্পা রানী (৩০)।
স্থানীয়রা জানান, ইলিশা ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে ভোলায় আসছিল সিএনজিটি। এ সময় ভোলা থেকে যাত্রী নিয়ে ইলিশা ফেরিঘাট যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। পরে ইলিশা ব্যারিস্টার কাঁচারি এলাকায় সিএনজিটিকে সামনে থেকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলে প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম জসিম নিহত হন। স্থানীয়রা আহত ৪ জনকে উদ্ধার করে ভোলা সদরে নেয়ার পথে জয় শিকদার নামে আরও একজনের মৃত্যু হয়।
এদিকে এ ঘটনায় ওই সড়ক অবরোধ করে দুইটি বাস ভাঙচুর ও দুর্ঘটনা কবলিত বাসে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে নিশ্চিত করেন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সুজন মাঝি।
ভোলা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
বিভাগ : বাংলাদেশ
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%