নবীগঞ্জে বিআরটিসি বাস চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
০৭ ডিসেম্বর ২০২০, ০৭:০১ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৪:৪৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের নবীগঞ্জে বিআরটিসির বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। সোমবার (৭ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টায় উপজেলার ফুলতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা থেকে সিলেটগামী বিআরটিসির একটি বাস উপজেলার ফুলতলী বাজারে পৌঁছলে পানিউমদা থেকে মুড়াউড়াগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি বাসের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই চার যাত্রী মারা যান। বিকেল ৫টা নাগাদ অটোরিকশার চার যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুজন নারী ও একজন শিশু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা