লালমনিরহাটে পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই পুলিশ সদস্য নিহত
১৮ জানুয়ারি ২০২১, ০৬:৪৯ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০১ এএম
নিজস্ব প্রতিবেদক:
লালমনিরহাটের হাতীবান্ধায় এলাকায় পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই পলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) বিকাল ৩টায় লালমনিরহাট-বুড়িমারী মহাড়কের হাতীবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাতীবান্ধা থানা পুলিশের ডিএসবি এসআই আব্দুল মতিন (৪৫) ও কনস্টেবল মজিবুল হক (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, হাতীবান্ধা থানা পুলিশের ডিএসবি শাখার এসআই আব্দুল মতিন ও কনস্টেবল মুজিবুল আলম ফকিরপাড়া ইউনিয়ন পরিষদে এসে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে কতজন প্রার্থী নির্বাচন করবেন, এমন তথ্য সংগ্রহ করে হাতীবান্ধা থানায় ফিরছিলেন।
ফেরার পথে উপজেলার খানের বাজার এলাকায় পৌঁছালে বুড়িমারী থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক পিছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মৃতদেহ উদ্ধার করেন।
ফকিরপাড়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, হাতীবান্ধা পুলিশের দুইজন ডিএসবি ইউনিয়ন পরিষদে এসে আগামী ইউপি নির্বাচনে কতজন প্রার্থী হবেন বলে আমার কাছে বিস্তারিত তথ্য নিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।
বিভাগ : বাংলাদেশ
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%