সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৪৬ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ এএম
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের কামারখন্দে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন বাসযাত্রী। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ফজলুর রহমান (৭০) নামে একজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। তিনি বগুড়া জেলার শাহজাহানপুর থানার মোকছেদ আলীর ছেলে। এছাড়া, একই জেলার শেরপুর উপজেলার শ্রী ধীরেন চন্দ্রের ছেলে শ্রী বিমল (৪৫) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল হান্নানের (৬০) পরিচয় জানা গেছে। বাকিদের পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে বগুড়া থকে ময়মনসিংহগামী যুগান্তর এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে সেটির সামনের চাকা পাংচার হয়ে যায়। এ অবস্থায় বাসটির সঙ্গে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে। আহত অবস্থায় অন্তত ১৫ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা