বিদেশি গণমাধ্যমে চকবাজারের অগ্নিকাণ্ডের খবর
২১ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৯ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ এএম
অনলাইন ডেস্ক
চকবাজারের ভয়াবহ আগুনের ঘটনা নিয়ে খবর প্রকাশিত হয়েছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে। বিবিসি অনলাইন প্রকাশিত মূল খবরে এ দুর্ঘটনার খবরটিকে স্থান দিয়েছে। তারা শিরোনাম করেছে ‘ঢাকার ঐতিহাসিক এলাকায় ভয়াবহ আগুন’। একই সাথে এই দুর্ঘটনায় ৭০ জন মৃতের সংখ্যা উল্লেখ করেছে বিবিসি।
টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত খবরেও উঠে এসেছে বাংলাদেশের ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে তারা লিখেছে, ৬৯ জন নিহত ও ৫০ জনের বেশি আহতের খবর।
বার্তা সংস্থা এএফপি তাদের প্রকাশিত খবরে লিখেছে, পুরান ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৯ জন মারা গেছেন। তারা জানায়, রাসায়নিকের গুদাম হিসেবে ব্যবহৃত একটি ভবন থেকে কয়েকটি ভবনে ওই আগুন ছড়িয়ে পড়ে। এবং ঐ ভবনের ভেতরে অনেকের আটকা পড়ার কথা জানান তারা।
রয়টার্স লিখেছে, বাংলাদেশে ভবনে আগুন লেগে ৭০ জন নিহত হয়েছেন। নিহত মানুষের সংখ্যা বাড়তে পারে বলে জানান। ভবনে উদ্ধারকাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এবং বাংলাদেশে ভবনে আগুনের ঘটনা প্রায়ই দেখা যায় বলে উল্লেখ করেন তারা।
তাছাড়া, গুগল নিউজের ওয়ার্ল্ড ক্যাটাগরিতে শীর্ষে রয়েছে নিউইয়র্ক টাইমসের প্রকাশ করা খবরটি।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা