৪ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ২৯ হাজারের বেশি মানুষ
২১ অক্টোবর ২০১৯, ০৮:১৩ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৫:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত চার বছরে ২১ হাজার ৩৮৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আর এতে ২৯ হাজার ৩১৫জন নিহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এ সব দুর্ঘটনায় আহত হয়েছেন ৬৯ হাজার ৪২৮ জন।
সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী এ প্রতিবেদন প্রস্তুত করে যাত্রী কল্যাণ সমিতি।
সোমবার (২১ অক্টোবর) যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, বর্তমানে সড়ক-মহাসড়ক উন্নয়নের ফলে যানবাহনের গতি বাড়ায় বেপরোয়া গতিতে যানবাহন চালানো এবং বিপজ্জনক ওভারটেকিং বেড়েছে। এজন্য সড়ক দুর্ঘটনা হচ্ছে এবং হতাহত বাড়ছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে ৫ হাজার ৫১৪টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ২২১ জন নিহত এবং আহত ১৫ হাজার ৪৬৬ জন; ২০১৭ সালে ৪ হাজার ৯৭৯টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৩৯৭ জন নিহত এবং ১৬ হাজার ১৯৩ জন আহত; ২০১৬ সালে ৪ হাজার ৩১২টি সড়ক দুর্ঘটনায় ৬ হাজার ৫৫ জন নিহত, আহত ১৫ হাজার ৯১৪ জন; ২০১৫ সালে ৬ হাজার ৫৮১টি সড়ক দুর্ঘটনায় ৮ হাজার ৬৪২ জন নিহত, আহত ২১ হাজার ৮৫৫ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত সংঘটিত সড়ক দুর্ঘটনায় ৩১ হাজার ৯৪টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২১ দশমিক ৩৩ শতাংশ বাস, ২১ দশমিক ১৮ শতাংশ ট্রাক, কাভার্ডভ্যান ৬ দশমিক ৮৭ শতাংশ প্রাইভেটকার-জিপ-মাইক্রোবাস, ১৪ দশমিক ২৫ শতাংশ অটোরিকশা, ১৮ দশমিক ৩৩ শতাংশ মোটরসাইকেল, ৯ দশমিক ১৮ শতাংশ ব্যাটারিচালিত অটো রিকশা, ৮ দশমিক ৮৩ শতাংশ নছিমন-করিমন ও ট্রাক্টর।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা