চট্টগ্রামে গ্যাস লাইনে বিস্ফোরণে ৭ জন নিহত
১৭ নভেম্বর ২০১৯, ০৩:৪২ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় গ্যাস লাইনের রাইজার বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। রবিবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে পাথরঘাটার বড়ুয়া ভবনের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি এ তথ্য জানান। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চট্টগ্রামের এ্যানি বড়ুয়া (৪৩) ও কক্সবাজারের উখিয়ার নজরুল ইসলাম (৩১)।
বড়ুয়া ভবনটির সামনের পান দোকানদার মঞ্জুর আলম জানান, সকাল পৌনে ৯টার দিকে বিকট শব্দ শোনেন তিনি। এর পরপরই ওই ভবনটির দেয়াল ধসে তার দোকানের পাশে জনতা ফার্মেসির সামনে আছড়ে পড়ে। পরে তিনি দেখতে পান তার দোকানের আশেপাশে কয়েকজন পড়ে আছে। এসময় অনেকেই এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে বেশিরভাগই পথচারী।
ঘটনার সময় জনতা ফার্মেসিতে ঝাড়ু দিচ্ছিলেন স্টাফ অনুপম ঘোষ। তিনি জানান, ফার্মেসির ভেতরে ঝাড়ু দিচ্ছিলেন তিনি। হঠাৎ বিকট শব্দ হয়ে দেয়াল ধসে দোকানের সামনে পড়ে। এতে ফার্মেসির সামনের অংশ ভেঙে যায়। তিনি ভেতরে থাকায় তার তেমন কোনও সমস্যা হয়নি। বের হয়ে দেখেন রাস্তার পাশে কয়েকজন পড়ে আছেন। এর মধ্যে চার-পাঁচ জনকে তিনি মৃত অবস্থায় পান।
তিনি আরও জানান, এদের মধ্যে একজন পিএসসি পরীক্ষার্থী ছিল। এছাড়া সাত-আট বছরের এক শিশুকে তারা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
ফার্মেসির মালিক টিটু কুমার নাথ বলেন, আমি দোকানে ছিলাম না। বাসা থেকে বিকট শব্দ শুনে দোকানের সামনে এসে দেখি, রাস্তায় অনেকেই পড়ে ছিল। আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
এদিকে পাশের ভবনের তৃতীয় তলার বাসিন্দা সজল জানান, বিস্ফোরণের বিকট শব্দে তাদের দরজা ভেঙে পড়ে গেছে। এছাড়া তাদের ওই ভবনের অনেক ঘরের জানালা ভেঙে গেছে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, বড়ুয়া ভবনের সামনে গ্যাস লাইনের রাইজার বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ১৭ জনকে হাসপাতালে পাঠিয়েছি। এদের মধ্যে সাত জন মারা গেছেন বলে শুনেছি। বিস্ফোরণের কারণে একটি দেয়াল ধসে পড়েছে। আমরা সেটি অপসারণ করে আর কেউ হতাহত আছে কিনা দেখছি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্মকর্তা এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, পাথরঘাটা গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে সাত জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা