বাজি ধরে সাঁতার কাটতে গিয়ে যুবক নিহত
২১ নভেম্বর ২০১৯, ০১:১৯ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৫:৫৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বরিশালের দুর্গাসাগর দীঘিতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজের ৮ ঘণ্টা পর ওমর ফারুক হৃদয় (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে বাজি ধরে দুর্গাসাগর দীঘিতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন ওমর। এরপর রাত পৌনে ৯টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশায় দুর্গাসাগর দীঘি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওমর বরিশাল নগরের কাউনিয়া হাউজিং এলাকার শাহ আলম এর ছেলে। আহসানউল্লাহ ইউনিভার্সিটি থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি পাস করেছেন তিনি। আগামী সপ্তাহে ময়মনসিংহের একটি টেক্সটাইল কম্পানিতে ওমর ফারুক হৃদয় যোগদান করার কথা ছিল তার।
জানা গেছে, ওমর তার বন্ধু তায়মন হৃদয় ও বান্ধবী রাকিন আক্তারকে নিয়ে বুধবার সকালে মাধবপাশা ইউনিয়নের দুর্গাসাগর দীঘিপাড়ে ঘুরতে যান। এ সময়, মজা করে পাড় থেকে দীঘিটির মধ্যে থাকা টিলার দ্বীপে সাঁতরে যাওয়ার বাজি ধরেন ওমর ও হৃদয়। তবে টিলার কাছে যাওয়ার আগেই তিনি নিখোঁজ হন। এরপর তার দুই বন্ধু ও স্থানীয়রা পুলিশকে খবর দিলে দুপুর থেকেই উদ্ধার কার্যক্রম শুরু হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ বিন আলম জানান, ৮ ঘণ্টা তল্লাশি চালিয়ে রাত পৌনে নয়টার দিকে ওমরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা