গাড়ি উল্টে এক সেনা সদস্য নিহত
২৩ ডিসেম্বর ২০১৯, ০৭:৪৮ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৭:১৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খুর্ণিয়া এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি উল্টে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় কমপক্ষে ২০ সেনা সদস্য আহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার খুর্ণিয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিপ্লব।
তিনি বলেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন সেনা সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ডুমুরিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরিশাল শেখ হাসিনা সেনানিবাস থেকে সেনা সদস্যরা সাতক্ষীরার পাটকেলঘাটায় শীতকালীন মহড়া দিতে যাচ্ছিল। সেনাবাহিনীর গাড়িবহর ডুমুরিয়ার খুর্ণিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে রেলক্রসিংয়ের খুঁটি ভেঙে মৎস্য ঘেরের পানিতে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে অংশ নেয় ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস। তারা আহত সেনা সদস্যদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা