ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৬ জন নিহত
০৬ জানুয়ারি ২০২০, ০৩:০৩ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৫:৫৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার মল্লিকপুর এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওলামাদলের সভাপতি ডা. শরীফুল ইসলাম (৪০), তার মেয়ে তাবাচ্ছুম (৮), ভাগ্নি তানজিলা (১৮), শ্যালিকা তাকিয়া আক্তার (১৩), বন্ধু এসআই ফারুক হোসেন ও মাইক্রোবাসের চালক নাহিদ। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ডা. শরীফুল ইসলামের স্ত্রী রিমি আক্তার। রিমি আক্তারকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কানাইপুর হাইওয়ে পুলিশের এসআই সিফার আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
করিমপুর হাইওয়ে থানার ওসি সফুর রহমান জানান, মামুন পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে যশোর যাচ্ছিল। পথে ঢাকা-খুলনা মহাসড়কে মল্লিকপুর এলাকায় বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা