লোকাল ট্রেনের ধাক্কায় ৩ স্কুলছাত্রের মৃত্যু
২৮ জানুয়ারি ২০২০, ০৬:২৩ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৫:৫৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জের কাশিয়ানীতে লোকাল ট্রেনের ধাক্কায় ছিটকে গিয়ে মোটরসাইকেল আরোহী ৩ স্কুলছাত্র নিহত হয়েছে। এরা সবাই কাশিয়ানী উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া-কালুখালী রেললাইনের বিশ্বনাথপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নাওরাদুলা গ্রামের ফরিদ শরীফের ছেলে এসএসসি পরীক্ষার্থী ইয়াসিন শরীফ (১৮), ১০ম শ্রেণির ছাত্র সোনাসপুর গ্রামের আহাদ তালুকদারের ছেলে সোহান তালুকদার (১৮) ও হিরন্যকান্দি গ্রামের আশরাফ আলীর ছেলে ১০ম শ্রেণির ছাত্র আবু রায়হান (১৭)।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১টা ৪০ মিনিটে কাশিয়ানীর ভাটিয়াপাড়া রেল স্টেশন থেকে একটি লোকাল ট্রেন রাজবাড়ী জেলার কালুখালীর উদ্দেশে ছেড়ে যায়। দুপুর আড়াইটার দিকে বিশ্বনাথপুর রেলক্রসিং পার হওয়ার সময় ওই লোকাল ট্রেনটি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেল আরোহী ইয়াসিন শরীফ। বাকি দুই আরোহী গুরুতর আহত হয়। পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোহান তালুকদার ও আবু রায়হানকে মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ রেল পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা