মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষ: তিন বরযাত্রী নিহত
৩১ জানুয়ারি ২০২০, ০৮:৫৮ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৬:১৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুরের নাটিমা এলাকার হিদেরগাড়ি নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহত ওই ৩ মোটরসাইকেল আরোহী বরযাত্রী ছিলেন বলে জানা গেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কোটচাঁদপুর উপজেলার লক্ষীকুন্ডু গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাব্বির (১৮), চুয়াডাঙ্গার জীবননগর এলাকার চাকলা গ্রামের রাকিবের ছেলে রাজু (২০) এবং একই এলাকার নজু (৪৫)।
মহেশপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রমেশ কুমার সাহা জানান, মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের আলীপুর গ্রাম থেকে একই ইউনিয়নের বাবলা মাথাভাঙ্গা গ্রামে বিয়েতে যাচ্ছিল বরযাত্রীরা। সে সময় ৩ জন আরোহী একটি মোটরসাইকেল দ্রুত গতিতে চালাচ্ছিল। এ সময় তারা হিদেরগাড়ি এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান জানান, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে ওই ৩ যুবককে মহেশপুর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা