সেন্টমার্টিনে ট্রলারডুবি: ১৫ রোহিঙ্গার লাশ উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৬ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৬:২৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গোপসাগর দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে সেন্টমার্টিনের অদূরে ট্রলার ডুবির ঘটনায় ১৫ জনের লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড। এর মধ্যে ১৪ জন নারী ও একজন শিশু। অন্তত ৭১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। কোস্ট গার্ড জানিয়েছে, ট্রলারে ১২৫ জন ছিলেন। তারা সবাই রোহিঙ্গা।
টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম সোহেল রানা জানান, অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় একটি ট্রলার ডুবির ঘটনায় ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ৭১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ট্রলারে শতাধিক যাত্রী ছিল। এখনও সাগরে ভাসমান লাশ দেখা যাচ্ছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, সাগর পথে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবির ঘটনায় ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতর সংখ্যা বাড়তে পারে। উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে। তিনি জানান, এখনও অর্ধশতাধিকের বেশি লোক নিখোঁজ রয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ট্রলার ডুবির ঘটনা শুনেছি। পরে বিস্তারিত জানানো হবে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা