কাপ্তাই হ্রদে নৌকাডুবি: ৫ মরদেহ উদ্ধার, শিশুসহ নিখোঁজ ৩
১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩১ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
রাঙামাটির কাপ্তাই হ্রদে এলাকায় পর্যটকবাহী পৃথক দুটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। নৌকাডুবির ঘটনায় কাপ্তাই লেক থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও কর্ণফুলী নদীতে দুই শিশুসহ ৩ জন নিখোঁজ হন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে (১৪ ফেব্রুয়ারি) রাঙ্গামাটির কাপ্তাই লেকে বেড়াতে আসেন চট্টগ্রামের বন্দর টিলা থেকে একদল পর্যটক। তবে, কীভাবে নৌকাডুবির ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি। পুলিশ জানায়, শুক্রবার রাঙ্গামাটির ঝুলন্ত সেতু থেকে সুবলং যাওয়ার পথে ডিসি বাংলো এলাকায় পর্যটকবাহী একটি নৌকা ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে নামেন। পরে তাদের সঙ্গে যোগ দেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। পরবর্তীতে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। তারা চট্টগ্রাম প্যাসিফিক জিন্স গার্মেন্টসের কর্মী বলে জানা গেছে।
এছাড়াও একই জেলার কাপ্তাই এলাকার কর্ণফুলি নদীতে নৌকা ডুবে আরও ৩ জন নিখোঁজ হয়েছেন। জানা যায়, কর্ণফুলী নদীর কলার ডিপো এলাকায় ৫৩ জনের একটি বোট ডুবে গেলে তাদের মধ্যে দুই শিশুসহ তিনজন নিখোঁজ হন। এরা হলেন, টুম্পা মজুমদার (৩০), বিনয় (৫) ও দেবলীলা (১০)। নিখোঁজদের উদ্ধারে প্রশাসন কাজ করছে।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ জানান, পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩ জন নিখোঁজ রয়েছে। তবে মৃতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
রাঙ্গামাটি সদর হাসপাতালের আরএমও শওকত আকবর বলেন, নৌকাডুবির ঘটনায় পাঁচটি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। ওই দুর্ঘটনায় হাসপাতালে একজনের চিকিৎসা চলছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা