রেল লাইনে সেলফি তুলতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৩ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
রেল লাইনে পাশে দাঁড়িয়ে চলন্ত ট্রেনের সাথে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আহাত হয়েছে ওই ছাত্রের বন্ধু। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই ছাত্রের নাম ইমরান হোসেন (১৬)। সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলা কান্দাইলের দক্ষিণ পাড়ার শাহ আলম দেওয়ানের ছেলে। আর আহত ওই ছাত্রের নাম আল রাফি (১৬)। তার বাবা প্রবাসী কামাল মিয়া। দুজনেই ভোলা কান্দাইলের মুজিবুর রহমান উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
ইমরান হোসেনের চাচা মো. আল আমিন বলেন, সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় তার ভাতিজা ইমরান হোসেন। এরপর তার বন্ধুদের মাধ্যমে খবর পান ইমরান ও তার এক বন্ধু দুর্ঘটনায় আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা জানতে পারেন যে, ইমরান ও রাফিসহ পাঁচজন বন্ধু একসঙ্গে ঘুরতে বের হয়। কুড়িল বিশ্ব রোড এলাকায় ট্রেন আসার সময় আল রাফি সেলফি তুলছিল, আর পেছনে দাঁড়িয়েছিল ইমরান। এ সময় ট্রেনের ধাক্কায় দুজনে আহত হয়।
স্থানীয়রা দুজনকে উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে ইমরানকে মৃত ঘোষণা করেন। আহত রাফিকে একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা রেলওয়ের পুলিশের বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন বলেন, সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত অপর এক ছাত্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
বিভাগ : বাংলাদেশ
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%