শিক্ষা সফর শেষে ফেরার পথে দুর্ঘটনায় ৫ শিক্ষার্থী নিহত
০১ মার্চ ২০২০, ০১:১৯ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৭:২৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোনার শ্যামগঞ্জের বিরিশিরি সড়কে বালুবাহী ট্রাকের ধাক্কায় ৫ শিক্ষার্থী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। শিক্ষা সফর শেষে ফেরার পথে শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে বিরিশিরি সড়কের শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চীনামাটির পাহাড় দেখতে দুটি পিকআপ ভ্যানে করে গৌরীপুর থেকে দুর্গাপুর এসেছিল প্রায় ৪৫ জন শিক্ষার্থী। রাতে বাড়ি ফেরার সময় শান্তিপুর এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৫ শিক্ষার্থী নিহত হয়। নিহতরা সবাই গৌরীপুরের হাজি আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী জানান, শনিবার দুটি পিকআপ ভ্যানে করে প্রায় ৪৫ জনের মতো শিক্ষার্থী দুর্গাপুরের বিজয়পুরে চীনামাটির পাহাড় দেখতে আসে। বাড়ি ফেরার সময় রাত সাড়ে ৯ টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শান্তিপুর এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ শিক্ষার্থী নিহত হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা