পদ্মায় বরযাত্রীবাহী নৌকাডুবি: ২৬ জন নিখোঁজ
০৬ মার্চ ২০২০, ১০:৪১ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পদ্মা নদীতে বরযাত্রীবাহী নৌকাডুবিতে ২৬ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (০৬ মার্চ) সন্ধ্যায় নগরীর শ্রীরামপুর ডিসির বাংলো এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিখোঁজ নৌকা আরোহীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে রাজশাহী ফায়ার সার্ভিসের ৪ সদস্যের ডুবুরি দল। রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত উপপরিচালক আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে রাত ৭টা ৯ মিনিটে আমাদের কাছে কল আসে। এর এক মিনিটের মাথায় বেরিয়ে যায় উদ্ধারকারীরা। নিখোঁজ নৌকা আরোহীদের উদ্ধারে ৪ সদস্যের ডুবুরি দল কাজ করছেন। তবে এখনও নিখোঁজদের হদিস মেলেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর-কনেসহ ৩৬ আরোহী নিয়ে নৌকাটি পদ্মার চর খানপুর থেকে নগরীর দিকে আসছিল। শ্রীরামপুর এলাকায় নৌকাটি তলিয়ে যায়। ওই সময় সাঁতরে তীরে উঠেন ১০ নৌকা আরোহী। তলিয়ে যান ২৬ জন। তাদের উদ্ধারের চেষ্টা করছে ডুবুরি দল।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা