তাড়াশে কলেজের নির্মানাধীন গেট ধসে ৪ জন নিহত
১৭ মার্চ ২০২০, ০৭:৫১ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজের নির্মানাধীন গেট ধসে ঘটনাস্থলেই এক শিশুসহ ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। মঙ্গলবার (১৭ মার্চ) আনুমানিক ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। ঘটনাস্থলে থাকা ফায়ার লিডার আব্দুল্লাহ আল মাহমুদ ৪ ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
নিহতরা হলেন গাবর গ্রামের মৃত জাহারুল্লার ছেলে তোজাম্মেল হক (৫৫), বস্তুল গ্রামের সুলতান হোসেনের ছেলে রাশিদুল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম (৩০) ও বগুড়ার শেরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে আসিফ (১২) ও শাহজাদপুর উপজেলার অজ্ঞাতনামা গরুর ব্যাপারী (৫০)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ছিলো গুল্টা হাটবার। এ কলেজ চত্বরেও গরুর হাট বসে। বিকেল ৪টার দিকে হাট যখন জমে উঠেছে ঠিক তখনই গেট ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ওই কলেজের প্রভাষক আবুল বাশার অভিযোগ করে বলেন, কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ একক সিদ্ধান্তে সৌন্দর্য বর্ধনের জন্য ৩ মাস আগে পাকা গেটটি নির্মাণ করেন। নিম্নমানের কাজ করার ফলে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রাসহ তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহান, ওসি মাহবুবুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থলে উদ্ধারকাজে তদারকি করেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা