ভৈরবে মোটরসাইকেল সার্ভিস সেন্টারে বিস্ফোরণ: নরসিংদীর ২ জন নিহত
২২ মার্চ ২০২০, ১০:০৪ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একটি মোটরসাইকেল শো-রুমে সার্ভিসিং সেন্টারে বিস্ফোরণ সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে; গুরুতর দগ্ধ আছেন আরও একজন। নিজত দুইজনের বাড়ি নরসিংদীর রায়পুরা ও শিবপুরে।
ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান মোশারফ হোসেন জানান, শনিবার (২১ মার্চ) বিকালে উপজেলা সদরে বঙ্গবন্ধু সরণি সড়কে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রাতে একজন এবং রোববার সকালে আরেকজনের মৃত্যু হয়।
এরা হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ফিরোজ মোল্লার ছেলে সাইফুল (২৫) ও শিবপুরের মইশারটেক গ্রামের হরিপদ চন্দ্র বিশ্বাসের ছেলে রাখাল বিশ্বাস (২৮)। দগ্ধ মো. হৃদয় (২৭) একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ফায়ারম্যান মোশারফ হোসেন জানান, শনিবার বিকাল ৪টার দিকে বঙ্গবন্ধু সরণি সড়কে মোটরসাইকেলের একটি সার্ভিসিং সেন্টারে তিন কর্মী একটি মোটরসাইকেল মেরামত করছিলেন। মেরামতের এক পর্যায়ে স্পার্কিং থেকে হঠাৎ বিস্ফোরণে মোটরসাইকেলের তেলের ট্যাংক জ্বলে ওঠে এবং বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে তিন কর্মীর শরীরে আগুন ধরে যায় এবং সবাই গুরুতর অগ্নিদূগ্ধ হয়। আগুনে সার্ভিসিং সেন্টারটিও সম্পূর্ণ ভস্মীভুত হয় এবং আরও তিনটি মোটরসাইকেল পুড়ে যায় বলে তিনি জানান।
মোশারফ জানান, খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার সময় বঙ্গবন্ধু সরণিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে ভৈরব থানা পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে রাস্তার স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনে।
তিনি জানান, অগ্নিদগ্ধ ৩ জনকে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার রাত ১০টার দিকে সাইফুল এবং রোববার সকালে রাখালের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা