পৃথক ঘটনায় পুকুরে ডুবে ৪ শিশুর করুণ মৃত্যু
১০ এপ্রিল ২০২০, ০৯:২৭ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ এএম
নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরের পানিতে ডুবে ৪ শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে পৃথক এ দুটি ঘটনা ঘটে।
জানা যায়, আশুগঞ্জ উপজেলায় পানিতে ডুবে সাদিয়া (১০) ও সামিয়া (৬) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা ওই গ্রামের চৌধুরীপাড়া এলাকার ছাদির মিয়ার মেয়ে। বিষয়টি নিশ্চিত করে আশুগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ভক্ত চন্দ্র দত্ত বলেন, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে নামে সাদিয়া ও সামিয়া। গোসল করে অন্য শিশুরা পুকুর থেকে উঠলেও তারা দুই বোন ওঠেনি। তারা দুজনই পানিতে ডুবে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বিকেলে তাদের মরদেহ ভেসে ওঠে।
এদিকে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় একই সঙ্গে পুকুরের পানিতে ডুবে ইয়াসমিন আক্তার (৭) ও সাইমুন আক্তার (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার চরফলকন ইউনিয়নের মধ্য চরফলকন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাদের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত ইয়াসমিন মধ্য চরফলকন গ্রামের মাঝি বাড়ির আবুল কালামের মেয়ে ও সাইমুন একই এলাকার সিরাজ মাঝির বাড়ি আবুল কালামের মেয়ে।
জানা গেছে, ইয়াসমিন ও সাইমুনের বাড়ি পাশাপাশি। সমবয়সী হওয়ায় প্রতিদিনই তারা একসঙ্গে খেলাধুলা করতো। ঘটনার সময় খেলতে গিয়ে অসাবধানতায় তারা পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে। চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, করোনভাইরাসের কারণে সবদিকে আতঙ্ক বিরাজ করছে। এরমধ্যে শিশু দুটির মৃত্যুতে এলাকা নিস্তব্দ হয়ে পড়েছে। তাদের বাড়িতে কান্নার রোল চলছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা