ঈদে বাড়ী ফেরার পথে রডবোঝাই ট্রাক উল্টে তিন শিশুসহ নিহত ১৩
২১ মে ২০২০, ০৭:২৬ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় ঈদের ছুটিতে রডবোঝাই ট্রাকের ওপর ত্রিপল বিছিয়ে ঢাকা থেকে রংপুরে যাচ্ছিলেন তারা। কিন্তু বিধি বাম! ট্রাক উল্টে একসঙ্গে প্রাণ হারালেন ১৩ জন। বৃহস্পতিবার (২১ মে) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় রডবোঝাই ট্রাক উল্টে পুকুরে পড়ে ঘটনাস্থলেই ১৩ জন নিহত হয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটলেও দুপুর ১টার দিকে ঘটনাস্থলে যান পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে ট্রাক উদ্ধারে গিয়ে একে একে ট্রাকের নিচ থেকে ১৩ জনের লাশ বের করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পুকুরে কাদায় মাখামাখি অবস্থায় তাদের লাশ পাওয়া যায়। নিহত ১৩ জনের মধ্যে তিনজন শিশু, ১০ জন বয়স্ক পুরুষ। লাশগুলো গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের মধ্যে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে রডবোঝাই একটি ট্রাক রংপুরে যাচ্ছিল। পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়। এতে ট্রাকে থাকা ১৩ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তবে চালক ও তার সহকারী পালিয়ে যান। নিহতরা ঢাকায় শ্রমিকের কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন তারা। লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় রডবোঝাই ট্রাকের ওপর ত্রিপল বিছিয়ে রংপুরে ফিরছিলেন সবাই।
পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ঝড়ের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে উল্টে যায় ট্রাকটি। এতে ট্রাকের ওপরে থাকা ১৩ জন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে যাই আমরা। পরে ট্রাক সরাতে গিয়ে ১৩ জনের লাশ রডের নিচে চাপা পড়া অবস্থায় পাই। আমাদের ধারণা ছিল না- রডের নিচে এতগুলো লাশ পড়ে আছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, নিহতদের মধ্যে তিনজন শিশু ও ১০ জন বয়স্ক মানুষ রয়েছেন। তারা রডবোঝাই ট্রাকের ওপর ত্রিপল বিছিয়ে ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বৃষ্টি ও ঝড়ো হাওয়ার ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
বিভাগ : বাংলাদেশ
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%