বৌভাতের অনুষ্ঠান শেষে ফেরার পথে নৌকাডুবি: ৪ জনের মরদেহ উদ্ধার
২৮ মে ২০২০, ০৪:১০ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৫:২৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বৌভাতের অনুষ্ঠান শেষে ফেরার পথে ধরলা নদীতে নৌকাডুবির ঘটনায় কনের বাবাসহ নিখোঁজ চার জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (২৮ মে) সকালে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের এবং বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেব এই তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধারকৃত মরদেহগুলো হলো, কনের বাবা নূর ইসলাম (৫০), আমেনা বেগম, নূর ইসলাম (৫২) ও কামরুজ্জামানের। এরা সবাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা রায়পাড়ার বাসিন্দা।
এরআগে বুধবার (২৭ মে) বিকালে বৌভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বকসীগঞ্জ বাজার থেকে পূর্বদিকে সাতভিটা নামক স্থানে ধরলা নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এই সময় ৪ জন নিখোঁজ হন।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের জানান, মৃতদের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা