ট্রাক-পাজেরোর মুখোমুখি সংঘর্ষ: উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪
০৭ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৫ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০১:০৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জ জেলার মাধবপুরে ট্রাক ও পাজেরোর মুখোমুখি সংঘর্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান করিমপুর গ্রামের ইউছুফ আলীর ছেলে নাজমুল ইসলাম কাজল, একই গ্রামের আরিফুল ইসলাম ও ঢাকার তালতলার সুমন মিয়ার মেয়ে আঁখি (২০)। অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল আলম জানান, বিকেল ৩টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি পাজেরো (ঢাকা-মেট্রো-ঘ-১১-২০১৫) নয়াপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাজেরোতে থাকা দুজন পুরুষ মারা যান। মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত তিনজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের নিচে ঢুকে পড়া পাজেরো কেটে হতাহতদের উদ্ধার করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালে পাঠায়।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা