বাড়ছে বিধি-নিষেধের মেয়াদ, প্রজ্ঞাপন জারি কাল: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
১৫ মে ২০২১, ০৮:২৪ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আগামীকাল রোববার শেষ হওয়ার কথা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধি-নিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার (১৫ মে) দুপুরে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, মাস্ক পরা বাধ্যতামূলক করতে পুলিশের হাতে বিচারিক ক্ষমতা দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে। এ বিষয়ে আলোচনা চলছে। সে ক্ষেত্রে বিদ্যমান আইনে পরিবর্তন আনতে হবে। আলোচনায় সিদ্ধান্ত চূড়ান্ত হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ অধ্যাদেশ দেবেন।
বাজার-দোকান খুলে দেওয়ার পরে আমাদের নিশ্চিত করতে হবে প্রতিটি মানুষ যেন মাস্ক পরে। করোনা সংক্রমণ রোধে সিটি করপোরেশন, জেলা এবং উপজেলা পর্যায়ে প্রতিটি মানুষ মাস্ক পরছেন সেটি আমাদের নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত করতে না পারলে আমরা করোনা নিয়ন্ত্রণ করতে পারবো না। শুধুমাত্র এই মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করতে আমরা পুলিশের হাতে বিচারিক ক্ষমতা দেওয়ার কথা ভাবছি। অন্য কোনো বিষয় তাদের আওতায় দেওয়া হবে না বলে জানান প্রতিমন্ত্রী।
ফরহাদ হোসেন আরও বলেন, বিদ্যমান আইনে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারি। এ ক্ষেত্রে পুলিশের হাতে ক্ষমতা দেওয়া হলে তারা মাস্ক পরা বাধ্যতামূলক করতে সাবলীলভাবে কাজ করতে পারবে। সাধারণ মানুষ যেভাবে বাজারে গেছে, মাস্ক না পরে গ্রামের বাড়িতে গেছে এবং ভারতীয় ভ্যারিয়েন্ট ইতোমধ্যে দেশে চলে এসেছে, এসব বিষয় বিবেচনা করে আমরা আশঙ্কা করছি করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি